সোনারগাঁও প্রতিনিধি:
চিকিৎসাধীন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ( ৩ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুম রানা ও তাঁর বড় ছেলে মোঃ মিরাজ হাসান।

রাজনীতির ঊর্ধ্বে ভালোবাসার টান, তাই প্রিয় নেতার অসুস্থতায় তাঁর পাশে দাঁড়িয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাঁরা এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায়
গতকাল গত (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি শেষে রাতে বাসায় ফেরার পর নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

Share.
Leave A Reply

Exit mobile version