স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায়
গতকাল (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি শেষে রাতে বাসায় ফেরার পর নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত কাউকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
তার পরিবারের পক্ষ থেকে, সুস্থতা কামনা করে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগন, নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
