ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি কালে রংয়ের পাজেরো জিপ, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড ও একটি লাঠি জব্দ করে। অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা দীঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীর পরিচয়ে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের ৩জন সদস্যকে আটক করেছি। তাদের কাছ থেকে ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর লেখা একটি ভিজিটিং কার্ডসহ লাঠি জব্দ করেছি।

Share.
Leave A Reply

Exit mobile version