সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মার্কেটে হামলার ঘটনায় মূল আসামী হাবিব পুলিশের হাতে আটক।
উল্লেখ্য যে,মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন রহমত ম্যানশন নীচতলায় “ম্যান ক্লাব’ নামক দোকানে কেনাকাটার জন্য গেলে হাবিবুর নামে এক ব্যক্তির হাত গজারিয়ার নতুনচর এলাকার বাসিন্দা সোনিয়া আক্তার (৩২) শরীরে লাগলে সাবধানে চলাচল করতে বলায় বাড়ি মজলিস এলাকার মোসলেম মিয়ার ছেলে হাবিবুর বাহিনীর, হাসিব (১৮), পিতা- হাবিবুর, সিয়াম (২০), পিতা- জোবেদ আলী, রাজী (২০), পিতা- জোবেদ আলী, রাকিব ওরফে বরিশাইল্যা রাকিব (২০), এসে তাদের কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় ম্যানস ক্লাব দোকানের সিসিটিভি তে পুরো বিষয়টি ধরা পরে।
এই বিষয় নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তারা বলেন,
সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমরা সাধারণ মানুষ তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। অপরাধীদের দৌরাত্ম্য বাড়লে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে এবং চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হবে। এই ব্যপারে কেউ কেউ প্রশাসনের গাফিলতিকেও দায়ী করেন। তারা আরো বলেন,অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থা সময়মতো পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
এই ব্যপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল বারিক বলেন, ইতিমধ্যে আমরা একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। অপরাধচক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
