সোনারগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় টানা বর্ষণ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাত উঁচিয়ে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে আয়োজিত এই জনসভা ও বর্ণাঢ্য র‍্যালীতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দিয়ে শক্তির এক নতুন বার্তা প্রদান করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে ত্যাগ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সোনারগাঁওয়ে বিএনপির এই ঐক্যই আমাদের মূল শক্তি।

​জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত করার শপথ নেন।

​ বিশাল এই র‍্যালিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, , শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান (ইউপি:চেয়ারম্যান প্রার্থী) , সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সংসদ সদস্যর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, ইউপি:চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি:চেয়ারম্যান প্রার্থী নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, করিম রহমান, রাকিব হাসান, আলিনুর বেপারী, যুবদল নেতা কাজী নাজমুল হাসান লিটু, ছাএদল নেতা হাবীবুর রহমান হাবীব, রনি, রাসেল ও সোহেল রানা প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version