বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরের ওয়াদুদ খন্দকারের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর দায়ের হওয়া হত্যা মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং দৈনিক মানবজমিনের বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, ২৪ই আগস্ট দিবাগত রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুজ্জামান মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ওয়াদুদ খন্দকারের ভাই জাহিদ খন্দকারের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল।
মামলাটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি এই সাংবাদিককেও আসামি করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version