স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।
জুলাই যোদ্ধাদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের হাতে তাঁর প্রতিকৃতি খচিত একটি স্কেচ তুলে দেন তারা।
এই সময় সংগঠনের নেতারা জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান যে, যারা চিকিৎসাধীন ও কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুনের নেতৃত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

Share.
Leave A Reply

Exit mobile version