নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় অস্থিরতায় রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় এসব কথা বলেন। এসময় জেলা পুলিশের অভিযানে মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয় বলে জানায়।

নবাগত পুলিশ সুপার জানান, ছিনতাইকারীদের কবলে পড়ছে সাধারন মানুষ চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছেন না। তাছাড়া মাদক, কিশোর গ্যাং, ডাকাত, অস্ত্রধারী সন্ত্রাসী এবং যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে জেলা পুলিশের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে। প্রথম দিনে ১২২ জন ও দ্বিতীয় দিনে ১১২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় দিনের মতো অপারেশন অব্যহত রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version