সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আতাউর রহমান রহমতপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জানা যায়, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন আতাউর রহমান। এরই অংশ হিসেবে তিনি নিয়মিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করছেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন।
আতাউর রহমান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় মুসল্লিরাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভকামনা জানান এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Share.
Leave A Reply

Exit mobile version