সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মো. সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২৪ই আগস্ট) গভীর রাতে নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সজীব একজন পরিবহন শ্রমিক ছিলেন। গত রাতে ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় সংলগ্ন এলাকায় জাহিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০-১২ জনের একটি গ্রুপ তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল পৌঁছে তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক নারায়ণগঞ্জ টাইমস২৪.কম কে বলেন, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাছাড়া এর মধ্যে কয়েকজনের নাম আমরা শনাক্ত করেছি তাদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Share.
Leave A Reply

Exit mobile version