নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নূরপাদ্দি এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালত নাহিদ নিয়াজী এই রায় দেন।
