সোনারগাঁও প্রতিনিধি:

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুস্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সংসদ সদস্যে আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব জনাব খায়রুল ইসলাম সজিব। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমান ও শাজাহান মেম্বার সহ আরো অনেক নেতৃবৃন্দ।
(উল্লেখ মাননীয় সাংসদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বেলা ১১ টায় অনুস্টানে এসে স্টেজ না থাকায় রাগ করে চলে যায় )।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version