আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার-বিশন্দী সড়কের জালাকান্দি এলাকায় ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ তার পর ডাকাতরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
