Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»নারায়ণগঞ্জে বন্দরে র‍্যাবের অভিযানে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার
নগরের বাইরে

নারায়ণগঞ্জে বন্দরে র‍্যাবের অভিযানে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 27, 2026No Comments5 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বিলাসবহুল জিপ (টয়োটা ক্রুজার) থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

র‍্যাব-১১ জানায়, শনিবার (২৫ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি বিলাসবহুল টয়োটা ক্রুজার গাড়ি সন্দেহজনকভাবে থামানো হলে র‍্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তল্লাশিতে গাড়ির ভেতর থেকে মোট ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকের উৎস, সরবরাহ চক্র এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে।

সংস্থাটি আরও জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনী।

মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলেও র‍্যাব-১১ জানিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

September 10, 2026

ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী

September 8, 2026

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.