সোনারগাঁও প্রতিনিধি::সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে । তার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেখানকার প্রায় পাঁচ শতাধিকের উপরে অবৈধ স্থাপনা গুঁরিয়ো দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতা ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় নির্দিষ্ট কয়েকটি পরিবহন ও যত্রতত্র গাড়ি রাখার কারণে তীব্র যানজটের সৃস্টি হয় এবং মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে অনিয়ম ও বিশৃঙ্খলা তৈরি হয়। যানজট নিরসনে ব্যস্ততম এই এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ…
Author: নারায়ণগঞ্জ টাইমস
স্টাফ রিপোর্টার:আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন ফেরি চলাচলের পর যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে এ রুট নিয়ে ব্যাপক আগ্রহ ও সাড়া পাওয়া গেছে। একারণে ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়াও ঢাকার চক্রাকার নৌরুট…
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় অস্থিরতায় রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় এসব কথা বলেন। এসময় জেলা পুলিশের অভিযানে মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয় বলে জানায়। নবাগত পুলিশ সুপার জানান, ছিনতাইকারীদের কবলে পড়ছে সাধারন মানুষ চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছেন না। তাছাড়া মাদক, কিশোর গ্যাং, ডাকাত, অস্ত্রধারী সন্ত্রাসী এবং যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে জেলা পুলিশের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে। প্রথম দিনে ১২২ জন ও দ্বিতীয় দিনে ১১২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা…
সোনারগাঁও প্রতিনিধি :নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে,চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনকে হুমকি- ধামকি দেওয়া সহ উগ্র আচরণ করা। রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ শুকুর আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপির…
স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।জুলাই যোদ্ধাদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেন।রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের হাতে তাঁর প্রতিকৃতি খচিত একটি স্কেচ তুলে দেন তারা।এই সময় সংগঠনের নেতারা জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান যে, যারা চিকিৎসাধীন ও কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুনের নেতৃত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আরো অন্যান্য নেতৃবৃন্দরা।
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত ০৩ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আসামিদের গ্রেফতার করা হয়।গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় স্থানীয় সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেটের পিছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শ্রী শুভ চন্দ্র দাস (৩০), পিতা- শ্রী…
স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ জেলায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার সাতটি থানায় ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। আটকদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ ২০ জন, বন্দর ১১ জন, রূপগঞ্জ ৬জন, সোনারগাঁ ৮ জন ও আড়াইহাজার ৫ জনকে আটক করা হয়েছে। নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ৭ টি থানায় অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার…
স্টাফ কোয়ার্টার:নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কম্পিউটারসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ওই সময় কার্যালয় বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন কার্যালয়ের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান এবং পরে বাইরে থেকে তাঁরা একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর আগেই ইউএনওর কার্যালয়ের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), সিসিটিভি ক্যামেরার…
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির ( NCP) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বাদসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের জোটের ঢাকা টু চট্টগ্রামের লংমার্চের কর্মসুচির অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল নয়টায় সিদ্ধিরগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি অনতিবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে বলেও দাবি জানান।
ফতুল্লা প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি কালে রংয়ের পাজেরো জিপ, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড ও একটি লাঠি জব্দ করে। অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন- মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর…