স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের জন্য মর্যাদাপূর্ণ পিপিএম-সেবা পদক লাভ করেছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে এই পদক পরিয়ে দেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, এসপি হাবিবুর রহমানের এই পিপিএম-সেবা প্রাপ্তিকে পুরো নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য একটি বড় গৌরব ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন সহকর্মীরা।
