সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ -৩,সোনারগাঁও আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ- আল- কায়সার হাসনাতের ছোট ভাই সানজিত হাসনাতকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তার মোগরাপাড়া বাড়ি থেকে আটক করেন।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে ডিবির এই অভিযান পরিচালিত হয়। তবে কি অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেন যে সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
