সোনারগাঁও প্রতিনিধি:চিকিৎসাধীন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ( ৩ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুম রানা ও তাঁর বড় ছেলে মোঃ মিরাজ হাসান। রাজনীতির ঊর্ধ্বে ভালোবাসার টান, তাই প্রিয় নেতার অসুস্থতায় তাঁর পাশে দাঁড়িয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাঁরা এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায়গতকাল গত (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি শেষে রাতে বাসায় ফেরার পর নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
Author: নারায়ণগঞ্জ টাইমস
রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কালাই সবুজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। অভিযানের সময় কালাই সবুজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায় অভিযান চালিয়ে এজাজুলকে…
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক রোগীর গলা থেকে কৌশলে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় আসমা বেগম (২৮) নামে এক নারী চোরকে আটক করেছে হাসপাতালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আটককৃত নারীর আসমা বেগম কুমিল্লার জেলার দাউদকান্দি থানার মেঘনার চর এলাকার মনির মিয়ার স্ত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত স্বাস্থ্য কমপ্লেক্সে এই ধরনের ঘটনা ঘটে। হাসপাতালের সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে আসমা বেগম নামে এক নারী চোরকে আটক করে উল্লেখিত হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা। আটক নারীকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বন্দর…
স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায়গতকাল (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি শেষে রাতে বাসায় ফেরার পর নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত কাউকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তার পরিবারের পক্ষ থেকে, সুস্থতা কামনা করে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগন, নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফতুল্লা প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় যানজট নিরসন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ২ শীর্ষ নেতা। এ ঘটনায় এলাকায় চরম উত্তজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার দুই নেতা হলেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান।স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ফতুল্লার রামারবাগ এলাকাশ সুপার স্টার কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় মোহনের বাড়ির বাইরের একটি সিঁড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে, মোহন, আলতাফসহ কয়েকজন ট্রাকটির চালককে মারধরসহ ট্রাকটি রাস্তায় মাঝখানে দাড় করিয়ে রাখেন। এতে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতে…
ফতুল্লা প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সন্তাপুর এলাকার একটি ঝোপের মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র্যাব-১১-এর সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লা থানাধীন শিবু মার্কেট বাসস্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালায়। প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশের বালুর মাঠের কাছের ওই ঝোপে অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি স্থান ত্যাগ করে পালিয়ে যান। পরবর্তীকালে সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি এয়ার…
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষ বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।কর্মসূচির শুরুতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্মুক্ত জলাশয় সংরক্ষণের অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের একটি মৎস্য খামারে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ। বক্তব্যে মামুন মাহমুদ বলেন,…
সোনারগাঁও প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় টানা বর্ষণ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাত উঁচিয়ে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিশাল বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে আয়োজিত এই জনসভা ও বর্ণাঢ্য র্যালীতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দিয়ে শক্তির এক নতুন বার্তা প্রদান করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।প্রধান অতিথির বক্তব্যে…
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে ২০২২ সালের ১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত শহীদ শাওনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহীদ শাওনের কবর জিয়ারত শেষে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন খোরশেদ। এ সময় তিনি শাওনের মা ও বড় ভাইয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শাওনের হত্যাকারীদের বিচারের জন্য সব ধরনের চেষ্টা চালানোর সহযোগীতা ও আশ্বাস দেন।শহীদ শাওনের স্মৃতিচারণ করে মাকছুদুল আলম খোরশেদ বলেন, শাওনের কাছে আমরা ঋণী, শাওনের মতো নেতাকর্মীদের ত্যাগের কারনেই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল…
স্টাফ রিপোর্টার:আজ মঙ্গলবার আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভার স্থান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ প্রস্তুতি ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে…