Author: নারায়ণগঞ্জ টাইমস

স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার (৩১ই আগস্ট) পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দলের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তরল বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা এবং জেলাটিকে বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সোমবার জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা প্রশাসন ও সরকারকে বিব্রত করার অপচেষ্টা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে কাউকে ছাড় নয়।সোমবার (৩১ই আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক মেট্রোপলিটন সিটি হিসেবে গড়ে তোলা এবং…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি:মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পুলিশের ২৪তম বিসিএসের কর্মকর্তা। রোববার (৩০ই আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। মো. হাবিবুর রহমান যশোরের সন্তান। এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের টকটি অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে ২শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, উপজেলার তালতলা এলাকার আমির হোসেন মিয়ার ছেলে সাব্বির মিয়া (২৬) ও হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল হক (৪৫)। শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি ইকোনমিক জোনের অটোরাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। সকালে হঠাৎ করে অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের পর শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় সাব্বির মিয়া ও মোজাম্মেল হক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বর্তমান সরকার কঠিন সময় পার করে দায়িত্বে এসেছে। এই সরকার ও সংসদকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। আজ শনিবার (২৯ই আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে এই সংসদ ও সরকারকে টিকে থাকতে হবে। টিকে থাকতে না পারলে কিন্তু আমাদের আগের যাত্রায় ফিরে যেতে হবে। তাই এই সরকারকে সহযোগিতা করতে হবে। বিরোধী দলের নেতাদের বলব আসুন আমাদের পায়ের নিচের মাটিটা একটু…

Read More

ফতুল্লা প্রতিনিধি:নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বারকে (৫০) কে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ফতুল্লা ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (২৯ই আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মেম্বার বক্তাবলীর প্রতাবনগর এলাকার মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের শাসন আমলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর লোক হিসেবে পরিচয় দিয়ে ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম করে বেড়িয়েছিল তিনি। এমনকি তার বাড়ি কেরানীগঞ্জ থানার পার্শবর্তী হওয়ায় আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎমন্ত্রীর লোক হিসেবে পরিচয় দিয়ে ঐ অঞ্চলে প্রভাব বিস্তার করে বেড়িয়েছে। আওয়ামী…

Read More

সোনারগাঁও প্রতিনিধি:আজ শনিবার (২৯ই আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতহন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।২০২১ সালের সোনারগাঁও রয়েল রিসোর্টের আলোচিত ঘটনায় পরিকল্পিত মিথ্যা মামলার প্রেক্ষাপটে, মরহুম মাওলানা ইকবাল হোসাইন (রহ.)-এর স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর এই উপস্থিতি। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের সোনারগাঁও রয়েল রিসোর্টের ঘটনা প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, তৌহিদি জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য সেদিন ষড়যন্ত্রকারীরা আকুতি-মিনতি করেছিলেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি…

Read More

আড়াইহাজার প্রতিনিধি:নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোর বয়সী মেয়েদের ঘর ছাড়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ৩ মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ কিশোরী উধাও হয়ে গেছে। তাদের বেশিরভাগই মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে বলে অভিযোগ রয়েছে। নিখোঁজ হওয়ার পর কারও কারও অবস্থান শনাক্ত করা গেলেও অনেকেই পরিবারের কাছে ফিরে যেতে অনীহা দেখাচ্ছে।পুলিশ বলছে, গত বৃহস্পতিবারই (২৭ই আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। এর মধ্যে ২জনের অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ। অন্য ২জনের সন্ধানেও চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা…

Read More

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৮ই আগস্ট) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। এই ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম (৪০) ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী বলে জানিয়েছে থানা পুলিশ। মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ টাকা দিয়ে নিজের ঘরে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে এই অভিযুক্ত ব্যক্তি। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা কারণ জানতে চাহিলে শিশুটি তখন পরিবারকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। তাছাড়া,পরেরদিন…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে র‍্যাব-১১অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩রাউন্ড গুলির খোসা ও ৪কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র‍্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।তারা উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব- ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।

Read More