সোনারগাঁও প্রতিনিধি:সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা রহমত ম্যানশন এর নীচতলায় “ম্যান ক্লাব’ নামক দোকানে কেনাকাটার জন্য এক নারী গেলে হাবিবুর নামে এক ব্যক্তির হাত ঐ নারীর শরীরে লাগে। ঐ নারীর নাম সোনিয়া আক্তার (৩২) গায়ে হাত লাগার কারনে ঐ নারী সাবধানে চলাচল করতে বলায় বাড়ি মজলিস এলাকার মোসলেম মিয়ার ছেলে হাবিবুর তার বাহিনীর হাসিব (১৮), পিতা- হাবিবুর, সিয়াম (২০), পিতা- জোবেদ আলী, রাজু (২০), পিতা- জোবেদ আলী, রাকিব ওরফে বরিশাইল্যা রাকিব (২০), এসে তাদের কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে এবং মার্কটের সিসি টিভি ফুটেজেও তার প্রমান মিলেছে। এই ঘটনায় সোনিয়া আক্তারের ভাই আহত শফি উদ্দিন নিজে বাদী হয়ে…
Author: নারায়ণগঞ্জ টাইমস
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নূরপাদ্দি এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালত নাহিদ নিয়াজী এই রায় দেন।
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ভাড়া বাসায় আটকে রেখে ৭ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি আলমগীর হোসেন, রুনা ও পাপী। মামলার এজাহার ও ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিগঞ্জের বিক্রমপুরের ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রূপগঞ্জের বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে…
সোনারগাঁও প্রতিনিধি:নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের বটতলা গ্রামীণ বাজার থেকে মাছ কিনেছেন সাথে সাধারন মানুষের মতো আখ খাচ্ছেন এ যেন এক বাংলার আগেকার চিরাচরিত রুপ ফিরে পেল যা দেখে জনগন আনন্দিত। তারা বলেন সোনারগাঁওয়ে কোন সাংসদ নিজে এসে কখনো বাজার করেনি বা জনগনের সাথে এই ভাবে মিশেনি।একজন জনবান্দব ও মাটি- মানুষের এমপি হিসেবে আবারও প্রমানিত হলেন জননেতা আজারুল ইসলাম মান্নান। আমাদের নারায়ণগঞ্জ টাইমস২৪.কমের প্রশ্নের জবাবে মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের সাথে দূরত্ব কমাতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি দেখতেই গ্রামীণ বা স্থানীয় বাজারে হঠাৎ আমার আগমন। তাছাড়া স্থানীয় বাজারে পণ্যের দাম…
সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক আব্দুল বারিক। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।যোগদানের পর নতুন ওসি আব্দুল বারিক বলেন, তিনি সদ্য সোনারগাঁও থানায় যোগ দিয়েছেন। এলাকার সব ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা দমনে সোনারগাঁওবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।যোগদানের পর প্রতিক্রিয়ায় নতুন ওসি আব্দুল বারিক বলেন, তিনি সদ্য সোনারগাঁও থানায় যোগ দিয়েছেন। এলাকার সব ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা দমনে সোনারগাঁও বাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। নতুন ওসি আব্দুল বারিককে ফুল দিয়ে…
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্যবসায়ী ও ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ আল আমিন বুলবুল (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ছয় ঘণ্টার মধ্যে শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (SP)মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। পুলিশ সুপার(SP) জানান, নিহত বুলবুল পেশায় ব্যবসায়ী ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করেছিলেন। এ কারণে শেখ সিফাতসহ কয়েকজন তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। পুলিশের…
রুপগঞ্জ প্রতিনিধি: প্রায় ১৮ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের এক বছর মেয়াদি ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ই আগস্ট) রাতে পূর্বাচলে সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়। আর অর্থ সম্পাদক করা হয়েছে জাগো নিউজের নাজমুল হুদাকে।২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম, সহ সভাপতি দৈনিক যায়যায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন এবং এনটিভির আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ…
সোনারগাঁও প্রতিনিধি:নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আতাউর রহমান রহমতপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।জানা যায়, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন আতাউর রহমান। এরই অংশ হিসেবে তিনি নিয়মিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করছেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন।আতাউর রহমান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। মোগরাপাড়া…
স্টাফ রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের থানা সহসভাপতি জাহিদ আল আমিন বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এক প্রতিবাদ বার্তায় তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।খোরশেদ বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব যেন হত্যাকাণ্ডের তদন্তে বাধা সৃষ্টি করতে না পারে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করতে হবে। বুলবুল হত্যার ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক আসামি হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান তালতলা কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসিম উদ্দিন। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো: রাজু। ৩০ বছর বয়সী রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় রাজুকে। তাকে আটকের পর হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরে তার পর ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক আসামি হাতকড়াসহ পালিয়ে…