স্টাফ রিপোর্টার: আগামী ১৫ দিনের মধ্যে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকারের পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়ন করার জন্য হাইকোর্টের নির্দেশ প্রদান করেছেন। গত ১৯ আগস্ট বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফ সমন্বয়ে ডিভিশন ব্যাঞ্চ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার (SP)কে এই নির্দেশনা প্রদান করেন। এর আগে সেনা সমর্থিত ১/১১ জরুরী সরকার কর্তৃক তৈমূর আলম খন্দকার ২০০৭ সালের ১৮ এপ্রিল গ্রেফতার হয়ে ২৬ মাস কারবন্দী থাকাবস্থায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে পিস্তল ও বন্দুকের লাইসেন্স ২০০৮ বছরের জন্য নবায়নের আবেদন করলে তার বিরুদ্ধে ফৌজদারী (রাজনৈতিক) মামলা থাকায় জেলা ম্যাজিষ্ট্রেট, নারায়ণগঞ্জ লাইসেন্স দুইটি নবায়নের আবেদন…
Author: নারায়ণগঞ্জ টাইমস
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান আজ মহান জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আগামী দিনের পথচলা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মেট্রোরেল (MRT)প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ বিষয়ে গত ২২ জুলাই প্রধানমন্ত্রীর বরাবর একটি আধা সরকারি (ডিও) চিঠি দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবেদনটি বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ৩০ জুলাইয়ের চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমআরটি লাইন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলাকে পুনঃসম্পৃক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। আবেদনে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এমআরটি সম্প্রসারণের মাধ্যমে যানজট নিরসন, পর্যটনশিল্পের বিকাশ, পরিবেশবান্ধব শিল্পের বিস্তার এবং বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরির কথা উল্লেখ করা…
সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে আষাঢ়িয়ার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রউফ মিয়া গ্রুপের বাবুল, মফিজ, আবু সিদ্দিক, রফিক ও আবু আক্কাসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।রউফ মিয়ার অভিযোগ হচ্ছে বুধবার দুপুরে তারা আষাঢ়িয়ার চর বিএনপির ক্লাবে বসে ছিলেন। এ সময় আব্দুল জলিলের নেতৃত্বে মনির, নুরজ্জামান, সবুর খান এবং ডালিমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে…
সোনারগাঁও প্রতিনিধি:সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারে জন্ম কাজী নাজমুল হাসান লিটুর তার পিতা কাজী নজরুল ইসলাম টিটু যার আছে এক বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস তার ছাএ রাজনীতি শুরু হয়েছিল ছাএদলের রাজনীতি দিয়ে পরে সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা থেকে আজ তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে আছেন এলাকায় তিনি সাহসী নেতা হিসেবে বেশ পরিচিত বিগত আওয়ামী সরকারের আমলে বহু মিথ্যা মামলার আসামী হয়ে কারাবরণও করেছিল বহুবার। ঐসময়ের আওয়ামী হাসনাত পরিবারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তিনি রাজনীতির মাঠে মাঠ দাবরিয়ে বেড়িয়ে ছিলেন, শুধু তাই নয় কাজী বাড়ির ঐতিহ্য তিনিই ধরে রেখেছেন এখন পর্যন্ত । তার পুএ নাজমুল হাসান লিটুর…
সোনারগাঁও প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। এর মাধ্যমে মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় স্থাপিত ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরায় বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।হাইওয়ে পুলিশ জানায়, স্বয়ংক্রিয় এ ব্যবস্থার ফলে ট্রাফিক আইন প্রয়োগে পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমবে। এতে আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে। একই সঙ্গে জরিমানার অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার সুযোগ তৈরি হবে। একটি ডেটা সেন্টার ও ৫টি মনিটরিং সেন্টারের মাধ্যমে এআই ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করবে জানিয়ে হাইওয়ে পুলিশ আরও জানায়, প্রকল্পের আওতায়…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল এবং বিএনপির সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের আলোচনা ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে চর্চা শুরু হয়েছে। জেলার চার বিএনপি সংসদ সদস্যের মধ্যে কেউ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এর পাশাপাশি নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে জেলার অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দাবি তুলেছেন ব্যবসায়ী নেতারা। গত শনিবার (৮ আগস্ট) নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ দাবি জানান চেম্বারের সাবেক সভাপতি…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ একসময় নারায়ণগঞ্জের রাজনীতিতে তাদের উপস্থিতিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। দলীয় কর্মসূচি, প্রশাসনিক বৈঠক, স্থানীয় বিরোধ মীমাংসা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত—প্রায় সব ক্ষেত্রেই ছিল তাদের দৃশ্যমান প্রভাব। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চিত্র অনেকটাই বদলে গেছে। আওয়ামী লীগের চার সাবেক সংসদ সদস্যের অধিকাংশই এখন প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে। নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের চার সাবেক এমপিকে ঘিরে বর্তমানে নানা আলোচনা রয়েছে। তাদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুকে সম্প্রতি প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা গেছে।…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকার মুসা (৩৬) ও লোকমান (২২)। তবে তাদের মধ্যে একজনের মৃত্যুর সঙ্গে মদপানের সম্পর্ক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করলেও অপরজনের পরিবার দাবি করেছে, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছে আলোচনা ও চাঞ্চল্য। শনিবার (১৫ আগস্ট) সকালে ডহর মারুয়াদী এলাকায় মদপানের পর অসুস্থ হয়ে পড়েন মুসা ও লোকমান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসাকে…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ দেশের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শনিবার (১৫ আগস্ট) সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে খালেদা জিয়া দৃঢ় অবস্থান নিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার ও রাজনৈতিক আদর্শের প্রশ্নে আপস করেননি বলেও…