Author: নারায়ণগঞ্জ টাইমস

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ শুরু হলেও ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ কাটেনি। সংঘর্ষকে কেন্দ্র করে সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাসে ভাঙচুর ও মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে রাজনৈতিক বিরোধ মিটলেও শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া মোবাইল, ল্যাপটপ, ট্যাবসহ অন্যান্য মালামাল আদৌ ফেরত পাওয়া যাবে কি না—এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জানা গেছে, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রদল ও ছাত্রশিবিরকে অনেকটা কাছাকাছি অবস্থানে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নানা বিষয়ে…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পানি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ ও পরিবেশসহ বিভিন্ন নাগরিক সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার এক সভায় তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের পাশাপাশি নিরাপদ পানি, বিদ্যুৎ ও নির্বিঘ্ন যাতায়াতও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এসব সেবার ঘাটতি থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমপি আবুল কালাম বলেন, একসময় শীতলক্ষ্যা নদীর পানি ছিল স্বচ্ছ ও ব্যবহারযোগ্য। বর্তমানে বিভিন্ন ধরনের দূষণের কারণে নদীর পানির মান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব। পরে তাঁর নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতা ওই কার্যালয়ে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার একটি আয়োজন চলছিল। রাজীবের আগমনের খবর পেয়ে ছাত্রশিবিরের কয়েকজন নেতা তাকে কার্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে যান। বৈঠকে সম্প্রতি সরকারি তোলারাম কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি গুরুত্ব…

Read More

সোনারগাঁও প্রতিনিধি :আগামী ১৫ই আগস্ট শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভয়াবহ নাশকতার চক্রান্ত ও গোপন পরিকল্পনার অভিযোগ উঠেছে।নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ এলাকার ৭ খুনের মামলার অন্যতম আসামী নূর হোসেনের ঘনিষ্ঠ সহচর সোনারগাঁও উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের বিরুদ্ধে ।পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় অরাজকতার সৃষ্টিত,অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় তিনি অর্থ ও মাঠ পর্যায়ে প্রত্যক্ষ সহযোগীতা জোগাচ্ছেন বলে একাধিক স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা দাবি করেছেন । ১৫ই আগস্টে অরাজকতার প্রস্তুতি ও ঝটিকা মিছিল-সূত্র জানায় ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জের অনেক প্রভাবশালী নেতা আত্মগোপনে বা বিদেশে চলে…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি:ভুক্তভোগী নারীর অভিযোগ, তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিক ওসমান ও তার অনুসারীরা হামলাকারীদের পক্ষ নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। তাশিক ওসমান আমাকে রিসোর্টে নিয়ে একান্তে সময় কাটাতে চেয়েছেন মানববন্ধনে অভিযোগ স্কুলের পরিচালক জান্নাতুলের। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই স্কুলের পরিচালক জান্নাতুল ফেরদৌস, তার স্কুলের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধননে ভুক্তভোগী রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ৩ মে তার ওপর প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে এবং তার পরিবারকে মামলা…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফে’নসি’ডিল সে’বন ও জু’য়া খেলার দুটি ছবি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এই ব্যাপারে আরিফ মন্ডলের মুঠোফোনে একাদিকবার কল দেওয়া হলেও সে কলটি রিসিভ করেনি।

Read More

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য প্রস্তুতের নিয়ম না মানায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে শিকদার ডাইন ও বৈশাখী নামে দুটি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘরকে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নিয়ম না মানায় জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি)…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কনিষ্ঠ মেয়ে মালিহা ইসলাম মাইশা। সোমবার (১০ আগস্ট) দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর তার এই সাফল্যের খবর জানা যায়। মালিহা রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। শিক্ষাজীবনের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও মালিহার সম্পৃক্ততার কথা জানিয়েছে তার পরিবার। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তিনি বড় ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছিলেন। এমনকি এক দফা দাবির…

Read More

নারায়ণগঞ্জে এবারের এসএসসি পরীক্ষার ফলে পাসের হার আগের বছরের তুলনায় বেড়েছে। তবে একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর নারায়ণগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ২০ শতাংশ। মোট ২৭ হাজার ৮২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৮৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৩ জন। গত বছর জেলায় এসএসসিতে পাসের হার ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৬২ জন, যা এবার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। জেলা শিক্ষা…

Read More

নারায়ণগঞ্জের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার পাঁচ সংসদ সদস্য। শনিবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ আশ্বাস দেন। সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও মোবাইল ফোনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ। সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মানান বলেন, নারায়ণগঞ্জকে তিনি অন্য কোনো এলাকার মতো দেখেন না; বরং এই জেলার মানুষের সন্তান হিসেবেই নিজেকে ভাবেন।…

Read More