Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • পূজার লাড্ডু কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইন! – কী এমন ম্যাজিক আছে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারে?
  • অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না – না:গঞ্জে আইজিপি
  • সোনারগাঁওয়ের পানাম নগরী ঘুরে দেখলেন – মার্কিন রাষ্ট্রদূত
  • ছবি দেখে সবাইকে গ্রেফতার করা হবে – সাখাওয়াত
  • রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার নাম ‘আবুল হাসনাত’ – আজ তাঁর মৃত্যুবার্ষিকী
  • না:গঞ্জে পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন – অতঃপর…
  • উচ্ছেদের এক মাস পরই মোগরাপাড়া চৌরাস্তা আবার দখলে: এনসিপি নেতা তুহিন মাহমুদের আশঙ্কা সত্যে পরিণত
  • সোনারগাঁওয়ে সাবেক সাংসদের ছোট ভাই – ডিবির হাতে আটক।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»আড়াইহাজার»নারায়ণগঞ্জকে মেট্রোরেল (MRT) প্রকল্পে যুক্ত করার উদ্যোগ।
আড়াইহাজার

নারায়ণগঞ্জকে মেট্রোরেল (MRT) প্রকল্পে যুক্ত করার উদ্যোগ।

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসAugust 19, 2026Updated:August 19, 2026No Comments57 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

মেট্রোরেল (MRT)প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ বিষয়ে গত ২২ জুলাই প্রধানমন্ত্রীর বরাবর একটি আধা সরকারি (ডিও) চিঠি দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবেদনটি বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ৩০ জুলাইয়ের চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমআরটি লাইন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলাকে পুনঃসম্পৃক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। আবেদনে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এমআরটি সম্প্রসারণের মাধ্যমে যানজট নিরসন, পর্যটনশিল্পের বিকাশ, পরিবেশবান্ধব শিল্পের বিস্তার এবং বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরির কথা উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্যের দেওয়া চিঠি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরবর্তী নির্দেশনার নথি থেকে এসব তথ্য জানা গেছে।
মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া উল্লেখ করেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে প্রায় কোটি মানুষের বসবাস। শিল্পঘন এই জেলায় সাড়ে সাত হাজারের বেশি ছোট-বড় শিল্পকারখানা রয়েছে। দেশের নিটওয়্যার উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ নারায়ণগঞ্জে হয় বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন। পাশাপাশি হোসিয়ারি, জামদানি ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর বিভিন্ন কারখানা এ জেলায় রয়েছে।
চিঠিতে বলা হয়, প্রাচীন রাজধানী পানাম সিটি এবং মোঘল স্থাপত্যশৈলী সমৃদ্ধ নারায়ণগঞ্জে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও চাকরির প্রয়োজনে প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চার লাখ মানুষ যাতায়াত করেন। কিন্তু অপ্রতুল গণপরিবহন ও তীব্র যানজটের কারণে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হলে জনসাধারণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিল্প-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

চিঠিতে নারায়ণগঞ্জের এই অংশটি মেট্রোরেল প্রকল্পে পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু নারায়ণগঞ্জ টাইমস ২৪.কম কে বলেন, বিএনপির সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আমরা আশা করছি শিগগিরই নারায়ণগঞ্জ মেট্রোরেল লাইনে যুক্ত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

পূজার লাড্ডু কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইন! – কী এমন ম্যাজিক আছে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারে?

October 21, 2026

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না – না:গঞ্জে আইজিপি

October 19, 2026

সোনারগাঁওয়ের পানাম নগরী ঘুরে দেখলেন – মার্কিন রাষ্ট্রদূত

October 19, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.