Author: নারায়ণগঞ্জ টাইমস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট কাঁচপুর-রায়েরটেক নদীর পাড়ের একটি সেতুর ওপর কাঁচপুর ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার সময় ওই শিশুর দ্বারা উত্ত্যক্তের শিকার হয়। একপর্যায়ে শিশুটির বিরুদ্ধে ওই ছাত্রীকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগও ওঠে। ঘটনাটির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে নারায়ণগঞ্জ জেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে সাম্প্রতিক সংঘর্ষে আহত ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের খোঁজ নিতে রাজধানীর একটি হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে তাদের জন্য দোয়া করেন। বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন। ছাত্রশিবিরের নেতাদের দাবি, তোলারাম কলেজে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সংগঠনের কয়েকজন নেতাকর্মী। তাদের মধ্যে তামিম ইকবাল, তানভীর আহমেদ ও এমদাদুল হক উল্লেখযোগ্য। সংঘর্ষের…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একসময় আওয়ামী লীগবিরোধী আন্দোলনে একই মঞ্চে সক্রিয় থাকা জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির এখন রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে। গত বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজে আয়োজিত একটি আলোচনা সভাকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর নারায়ণগঞ্জে…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন। একই সঙ্গে জেলার পাঁচজন সংসদ সদস্যকে যৌথভাবে (ডিও) চিঠি দিয়ে বিষয়টি জাতীয় পর্যায়ে উত্থাপনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংগঠনের নেতারা বলেন, ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রীবাহী রুট হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে। তাদের মতে, এই রুটে প্রতি ঘণ্টায় নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করা গেলে সড়কপথের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ হ্রাস এবং কর্মজীবী মানুষের সময় ও…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা আদালতে দায়িত্ব পালনকারী জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে পদত্যাগপত্রের একটি অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও হস্তান্তর করা হয়। পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসমাইল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারওয়ার; সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাহিউদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান। পদত্যাগপত্রে তারা…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজে আয়োজিত একটি আলোচনা সভাকে ঘিরে শুরু হওয়া বাকবিতণ্ডা অল্প সময়ের মধ্যেই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে দেওয়া কয়েকটি বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে কলেজের আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। এতে কিছু সময়ের…

Read More

সরকারি তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, বুধবার বিকেলে কলেজ এলাকায় সংঘর্ষের পর একদল ব্যক্তি ছাত্রাবাসে প্রবেশ করে হামলা চালায়। এতে সাধারণ শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন এবং ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলার সময় শিক্ষার্থীদের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যক্তিগত নথিপত্র, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের জেরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (৫ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি আলোচনা সভাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সভায় দেওয়া বক্তব্য নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গলাচিপা এলাকায় শুরু হওয়া সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাহাত করিব। তিনি বলেছেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে গড়ে ওঠা এ উদ্যোগ কোনোভাবেই থেমে যাওয়া চলবে না; বরং এটিকে একটি সর্বজনীন সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এ কাজে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। শনিবার (৯ আগস্ট) দুপুরে নগরীর আলামা ইকবাল রোড (কলেজ রোড) এলাকার টিবিটি কলোনির সরকারি পরিত্যক্ত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকাটির পরিত্যক্ত অংশ মাদক ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ…

Read More