নিউজ ডেস্ক :আজ শনিবার(১৫ আগস্ট) হাইওয়ে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সড়ক নিরাপত্তা নিশ্চিত, মহাসড়কের ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এ-আই (AI) প্রযুক্তি ” অটো- ফাইন সিস্টেম ” চালু করতে স্বরাস্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সোনারগায়ে আসছেন।
Author: নারায়ণগঞ্জ টাইমস
সোনারগাঁও প্রতিনিধি: আজ ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুস্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সংসদ সদস্যে আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব জনাব খায়রুল ইসলাম সজিব। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘ফিরে দেখা ৭১’ অপসারণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তর্ক-বিতর্কে জড়িয়েছেন বক্তারা। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত ওই সভায় ভাস্কর্যটি সরানো হবে কি না, কোথায় রাখা হবে এবং এর সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও নাগরিক স্বার্থের সম্পর্ক—এসব বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক সেমিনারে বিষয়টি আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সেমিনারে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, চাষাঢ়ার পর দুই নম্বর রেলগেট…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়। মিজানুর রহমান মুন্সী ২০২৫ সালের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার প্রায় ৯ মাসের মাথায় তাকে নতুন কর্মস্থলে বদলি করা হলো। পুলিশের এই কর্মকর্তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরির শুরুতে কক্সবাজারের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন…
বসুন্ধরায় নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তাররাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের সদস্য। পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ পাইপলাইনে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার মোট ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ৩০টিই বর্তমানে বন্ধ রয়েছে। ফলে চালু থাকা অল্প কয়েকটি স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেই সারি স্টেশন ছাড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। গত কয়েক দিন ধরে চলা এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চালকেরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক চালককে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে তাদের দৈনিক আয়। নগরীর…
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও সড়ক নিরাপত্তা সংকট মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং দিনের ব্যস্ত সময়ে শহরে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক এক সেমিনারে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, সিটি করপোরেশন, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।…
সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বালুরমাঠ এলাকায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। র্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত কয়েকজন ব্যক্তি সেখান থেকে দ্রুত পালিয়ে যান। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে…
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের যুবকের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। স্বামীর সঙ্গে এমন কান্ড ঘটানো নারীর নাম সাবিকুন্নাহার মিম (২৮)। আহত ব্যক্তি জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টায় নাসিক ৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ভুক্তভোগী যুবক ও তার স্ত্রী ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়া নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে যাচ্ছেন। বুধবার রাতে জহিরুল ইসলাম বাসায় ফিরে নিজের স্ত্রীর ইচ্ছে না থাকা সত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ ও ইতোমধ্যে স্থাপন করা মিটার বাতিলের দাবিতে গণমিছিল করেছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, প্রিপেইড মিটার চালুর মাধ্যমে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে তারা দাবি করেছেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনোভাবেই এ ব্যবস্থা চাপিয়ে দেওয়া যাবে না। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা প্রিপেইড মিটার প্রকল্পের বিভিন্ন দিক…