নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের পুনর্বাসনকে কেন্দ্র করে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। হকারদের জন্য নির্ধারিত স্থানে পুনর্বাসনের কাজ চলাকালে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়ে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৯ আগস্ট) সকালে রেলওয়ে কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিনিধিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, হকার পুনর্বাসনের অংশ হিসেবে ঢাকা–নারায়ণগঞ্জ রেললাইনের পাশের একটি নির্ধারিত এলাকায় বালু ফেলে জমি সমতল করার পাশাপাশি ইট বিছানোর প্রস্তুতি চলছিল। এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান শুরু করে এবং নির্মাণাধীন বিভিন্ন অস্থায়ী স্থাপনা ও বিছানো ইট সরিয়ে দেয়। অভিযানে ঢাকা–নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন (ডাবল…
Author: নারায়ণগঞ্জ টাইমস
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়েছে সাবেক সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ করে দেওয়া তীব্র বক্তব্যকে কেন্দ্র করে। জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন আইভীকে উদ্দেশ করে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। তার বক্তব্যের পর বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিরাজুল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে বিচার নিশ্চিত করা এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুলায় বিশেষ অভিযানে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তিদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একই অভিযানে আটক করা হয় তার ভাইকেও। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ফতুলা থানার পাগলার পিয়ারসন এলাকার একটি সড়কে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় শফিকুল ইসলাম শুভ (৩২) নামে এক যুবককে আটক করা হয়। অভিযানের সময় তার ভাই শিমুলকেও হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়। আটক…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরউদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, ব্যক্তিগত আক্রমণের রাজনীতি পরিহার না করলে একই ধরনের জবাবের জন্যও প্রস্তুত থাকতে হবে। তাদের ভাষায়, “ইট মারবেন তো পাটকেলও খেতে হবে।” সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর ডিআইটি মসজিদের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা আবুল কাউছার আশা এ মন্তব্য করেন। তিনি বলেন, নাসীরউদ্দীন পাটওয়ারী নিজের বিরুদ্ধে হওয়া একটি ঘটনার প্রতিক্রিয়াকে যেভাবে ব্যক্তিগতভাবে নিয়েছেন, একইভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগেই নারায়ণগঞ্জে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন জেলার বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, জনগণের মতামতকে উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকারের আমলের বিতর্কিত এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগেই নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের যেকোনো…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি শটগান। পরে পুলিশ সেটি উদ্ধার করে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়েছে, অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। অপ্রত্যাশিত এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিপাহিপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তি স্থানীয় একটি পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। মাছ ধরার একপর্যায়ে জালে ভারী ধাতব কিছু আটকে যায়। প্রথমে সেটিকে সাধারণ কোনো লোহার বস্তু মনে হলেও পানি থেকে তুলে দেখা যায়, সেটি একটি শটগান। বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে তারা…
নিজস্ব প্রতিবেদক | রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে পরিচালিত একাধিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৫ জন মাদক কারবারি ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার কমতে শুরু করেছে। প্রশাসন জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও মো. সাইফুল ইসলাম মাদকবিরোধী অভিযানের পাশাপাশি ভূমিদস্যুতা, অবৈধ দখল…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে আটক ১০ জনের মধ্যে নিকুঞ্জ চন্দ্র দাস (৪৫) ও মো. সালাম (৩৫)-কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুর্জয় চন্দ্র দাস (৩৮), মজনু মিয়া (২৫), শাকিল মিয়া (২৪), সাইফুল ইসলাম (২৬), পানির মিয়া (৫৪) এবং মহাকান্তি (৩২)-কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে আমারা মিয়া (৪০)-কে তিন মাস এবং রফিকুল ইসলাম (২৫)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি, কৃষিজমি ও ভূমির ন্যায্য মূল্য রক্ষার দাবিতে গণসমাবেশ, গণস্বাক্ষর কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভূমি মালিক, কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে অবৈধভাবে জমি দখল, বালু ভরাট এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হন বক্তারা। তাদের অভিযোগ, কিছু আবাসন কোম্পানি ও প্রভাবশালী মহলের কর্মকাণ্ডের কারণে বহু পরিবার তাদের জমি ও জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের আহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার অন্তত ১০টি গ্রামের শতাধিক ভূমি মালিক, কৃষক,…
নিজস্ব প্রতিবেদক | রূপগঞ্জ ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-নরপাড়া এলাকায় বালু নদীর ওপর নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত ‘বালু ব্রিজ’-এর কাজ শুরু হওয়ার ২১ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রতা, দফায় দফায় প্রকল্প পরিবর্তন এবং অর্থায়ন জটিলতায় গুরুত্বপূর্ণ এই সেতুটি আজও জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণের দাবিতে গত দুই দশকে বহুবার সভা-সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলেও বাস্তব অগ্রগতি খুবই সীমিত। বর্তমানে সেতুর দুটি পিলার, পিলার ক্যাপ, একাংশের অ্যাবাটমেন্ট এবং সংযোগ সড়কের কিছু কাজ দৃশ্যমান থাকলেও পুরো প্রকল্প কার্যত থমকে রয়েছে। ফলে নির্মাণসামগ্রী দীর্ঘদিন পড়ে থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।…