Author: নারায়ণগঞ্জ টাইমস

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশি নাগরিক সেজে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করতে গিয়ে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা যাচাই-বাছাই শুরু করলে তার পরিচয়ের অসঙ্গতি ধরা পড়ে। সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। পরে পাসপোর্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুলা মডেল থানা পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে। আটককৃত নারীর নাম তানজিনা আক্তার সেতারা (২৪)। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে বন্দর থানার একাধিক টিম বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি হাইএস মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তবে চালকের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির কারণে ছিনতাইকারীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঘটে। আহত চালকের নাম মো. জসিম উদ্দিন (৪০)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেহেরা গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই সময় তিনি একটি হাইএস মাইক্রোবাস নিয়ে প্রবাসী যাত্রী আনতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে ইসলামী সংগীত পরিবেশনের সময় শহীদ মিনারের পেছনের পাশ্ববর্তী এলাকা থেকে হঠাৎ দুই ব্যক্তি দর্শকদের লক্ষ্য করে দুটি হাতবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে অনুষ্ঠানে উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রধান আসামি হিসেবে বিএনপির সাবেক নেতা কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দরের সালেহনগর এলাকায় রূপালী গেট বাগান ও কাইল্লা মিয়ার বাড়ির সামনে ড্রেজার ব্যবসায়ী মরহুম হাজী মো. আতিকুর রহমানের ১২ ইঞ্চি ড্রেজার পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ সংরক্ষিত ছিল। তার মৃত্যুর পর ছেলে শিমন হাসান পারিবারিক ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন এবং ড্রেজারের মালামাল তত্ত্বাবধান করে আসছিলেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক | সোনারগাঁ, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় ‘কলাপাতা বার্গার’ নামে একটি রেস্টুরেন্টের পরিচালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দোকান ভাড়া বকেয়া রেখে ভবন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিক মাজহারুল ইসলাম সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, ভাড়াটিয়ারা চুক্তির শর্ত ভঙ্গ করে বছরের পর বছর ভাড়া পরিশোধ না করে উল্টো ভবনের দখল নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল-মদিনা শপিংমলের তৃতীয় তলায় অবস্থিত প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের একটি দোকান মাসিক ৩৭ হাজার ৫০০ টাকা ভাড়ায় কয়েকজন…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকায় চলমান খাল পুনঃখনন ও সংস্কার কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির রাজনৈতিক সচিব অ্যাডভোকেট আবুল কাওসার আশা। পরিদর্শনকালে তিনি খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং সংস্কার কাজে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। একই সঙ্গে অবৈধ দখলদারদের স্বেচ্ছায় খালের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খাল কিংবা সরকারি জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। সমাজে প্রভাবশালী বা বিত্তশালী পরিচয় দিয়ে কেউ আইনের ঊর্ধ্বে নয়। সরকারি সম্পত্তি…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপির কিছু নেতার বিশ্বাসঘাতকতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণেই একাধিকবার মেয়র নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার (২৯ জুলাই) নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত বলেন, সম্প্রতি আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে। আদালত তার জামিন বহাল রেখেছেন এবং আইনের আওতায় প্রত্যেকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তিনি মুক্তি পাবেন—এটাই আইনের স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বয় জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘টাউন হল মিটিং’। বুধবার (২৯ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‍্যাব-১১, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহআওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অটোরিকশাচালকদের কাছ থেকে সদস্য কার্ড ও কমলা রঙের জ্যাকেটের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। চালকদের দাবি, নির্ধারিত টাকা দিয়ে কার্ড ও জ্যাকেট সংগ্রহ না করলে আগামী ১ আগস্ট থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়া হবে বলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, গত প্রায় এক মাস ধরে শহরের ১ ও ২ নম্বর রেলগেট, চাষাঢ়া, মিশনপাড়া, খানপুর ও কালিরবাজারসহ বিভিন্ন এলাকায় সংগঠনের কয়েকজন কর্মী চালকদের সঙ্গে যোগাযোগ করছেন। এ সময় তারা সদস্যপদ গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি এবং ৩০০ থেকে ৬০০ টাকা জমা দিতে…

Read More