নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন নবীগঞ্জ অলিপুরপাড় এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকার সেলিম মিয়ার টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা বন্ধ থাকায় সোমবার ছোট ভাই শাহিদকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান স্বাধীন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে ছোট ভাই চিৎকার শুরু করেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও তাকে…
Author: নারায়ণগঞ্জ টাইমস
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষার পঞ্চবটি–মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (মেগা) প্রকল্প চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শতভাগ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের গুরুত্বপূর্ণ এলিভেটেড (দোতলা) সড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে প্রকল্পের প্রায় ৯৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এলিভেটেড অংশের মূল অবকাঠামো নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। এখন বিটুমিন, ফিনিশিং, নিরাপত্তা ব্যারিয়ার, সড়কচিহ্ন ও আনুষঙ্গিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সেপ্টেম্বরে চালু হতে পারে এলিভেটেড সড়ক প্রকল্পের ডেপুটি টিম লিডার প্রকৌশলী জয়কৃষ্ণ হক জানান, দোতলা সড়কের অবশিষ্ট কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা…
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকারদের স্থানান্তর করে নির্ধারিত স্থানে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ লক্ষ্যে ২ নম্বর রেলগেট থেকে উকিলপাড়া, গলাচিপা হয়ে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের পাশের এলাকায় বাঁশের বেষ্টনী নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও স্থানটি ব্যবহারের উপযোগী করার কাজও শুরু হয়েছে। জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর ফুটপাতের হকারদের ওই এলাকায় পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রেললাইনের পাশের জায়গা পরিষ্কার ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, উকিলপাড়া…
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগকে ঘিরে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আট ঘণ্টাব্যাপী অভিযান চালায়। শেষ পর্যন্ত গভীর রাতে বিশেষ প্রযুক্তির সহায়তায় ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক বা বোমা নেই। উদ্ধার করা হয় কিছু কাপড়-চোপড়, একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স। কীভাবে ছড়ায় আতঙ্ক স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের ভেতরে কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ রেখে চলে…
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আবুল হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আবুল হোসেন সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিরাপদ সড়ক ও দীর্ঘদিনের ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তারা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রাখেন। এতে সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফতুল্লার রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই অবরোধ কর্মসূচি চলে। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই দ্রুতগতির যানবাহনের ধাক্কায় প্রাণহানির ঘটনা…
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বিলাসবহুল জিপ (টয়োটা ক্রুজার) থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। র্যাব-১১ জানায়, শনিবার (২৫ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বিলাসবহুল টয়োটা ক্রুজার গাড়ি সন্দেহজনকভাবে থামানো হলে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা…
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিরিয়ানি প্রস্তুত ও বিক্রির অভিযোগে আসলাম বিরিয়ানি হাউজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বুরুন্দি এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। অভিযানে প্রতিষ্ঠানের রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ পরিদর্শন করে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি রান্না ও সংরক্ষণ করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রান্নাঘর অপরিচ্ছন্ন,…
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রাসেল আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়েছে। র্যাব-১১ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি ও র্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর থানার পাইকপাড়া এলাকা থেকে রাসেল আহমেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকার মৃত সাফাউল্লার ছেলে। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে রাসেল পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কুরবানপুর ও শান্তিনগরসহ আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছিলেন।…
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু রায়হান কবির ফাহিম (৩০)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের নবীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (২৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফাহিম বন্দরের জসিম উদ্দিন কাবিরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বন্দরের খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের…