Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»অটোরিকশাচালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ, সদস্য কার্ড ও জ্যাকেট নিয়ে বিতর্ক
নগর

অটোরিকশাচালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ, সদস্য কার্ড ও জ্যাকেট নিয়ে বিতর্ক

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 29, 2026No Comments3 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অটোরিকশাচালকদের কাছ থেকে সদস্য কার্ড ও কমলা রঙের জ্যাকেটের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। চালকদের দাবি, নির্ধারিত টাকা দিয়ে কার্ড ও জ্যাকেট সংগ্রহ না করলে আগামী ১ আগস্ট থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়া হবে বলে তাদের হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত প্রায় এক মাস ধরে শহরের ১ ও ২ নম্বর রেলগেট, চাষাঢ়া, মিশনপাড়া, খানপুর ও কালিরবাজারসহ বিভিন্ন এলাকায় সংগঠনের কয়েকজন কর্মী চালকদের সঙ্গে যোগাযোগ করছেন। এ সময় তারা সদস্যপদ গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি এবং ৩০০ থেকে ৬০০ টাকা জমা দিতে বলছেন। অনেক চালকের অভিযোগ, কার্ড না নিলে রাস্তায় গাড়ি চালাতে দেওয়া হবে না বলেও চাপ সৃষ্টি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি মো. আরিফ খান বলেন, বাইরে থেকে আসা অটোরিকশা শনাক্ত করা এবং সদস্যদের পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে কার্ড ও জ্যাকেট দেওয়া হচ্ছে। এর জন্য নির্ধারিত ফি নেওয়া হলেও সদস্য না হলে কাউকে গাড়ি চালাতে বাধা দেওয়ার নির্দেশ সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সদস্য কার্ড বা পোশাকের নামে জোরপূর্বক অর্থ আদায়ের বিষয়ে তিনি অবগত নন। কেউ ব্যক্তিগতভাবে এমন কাজ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ বা কোনো চালককে গাড়ি চালাতে বাধা দেওয়ার এখতিয়ার সংগঠনের নেই।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা জানান, কোনো শ্রমিক সংগঠনকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া চালকদের হয়রানি বা চলাচলে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সদস্য কার্ড বা জ্যাকেটের নামে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় অটোরিকশাচালকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই যাতে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026

না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।

September 6, 2026

না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.