Author: নারায়ণগঞ্জ টাইমস

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী সব বাস ও ট্রাক থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জকে দেশের প্রথম ‘হাইড্রোলিক হর্নমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নবিষয়ক এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাতান কবির। এতে জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক শহরের ক্রমবর্ধমান শব্দদূষণের…

Read More

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লায় চাষাঢ়া-আদমজী সড়কে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে মঙ্গলবার দুপুরে একটি স্থানীয় গণমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ১৬ জুলাই ‘জুলাই শহীদদের’ স্মরণে আয়োজিত কর্মসূচিকে ঘিরে স্মৃতিস্তম্ভটি চারপাশ থেকে কাপড় দিয়ে সাজানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দূর থেকে জ্বলন্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক | সোনারগাঁ, নারায়ণগঞ্জ দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক টানা বর্ষণের পর মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকায় অসংখ্য ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের ভাষায়, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই মহাসড়কের অংশটি এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত বেহাল চিত্র সরেজমিনে দেখা যায়, কাঁচপুর সেতুর পূর্ব প্রান্ত থেকে চেঙ্গাইন, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ, সোনাখালী, দড়িকান্দি, টিপুরদী, হাবিবপুর, মোগরাপাড়া চৌরাস্তা হয়ে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও বড় বড়…

Read More

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ | ২০ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের আটতলা বাসভবনে দিনব্যাপী অভিযান শেষে বিভিন্ন মালামাল ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশনার ভিত্তিতে সোমবার (২০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অভিযান বিকেলে শেষ হয়। দুদক সূত্রে জানা যায়, সংস্থাটির একটি বিশেষ তদন্ত দল আদালতের অনুমতি নিয়ে রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ‘জয়িতা’ নামের বাড়িটিতে প্রবেশ করে তল্লাশি চালায়। অভিযান চলাকালে বাড়ির প্রতিটি তলা, বিভিন্ন কক্ষ, স্টোররুম এবং অন্যান্য সংরক্ষণস্থল পরিদর্শন করা হয়। এ সময় বাড়িতে থাকা মূল্যবান সামগ্রী, নথিপত্র ও অন্যান্য…

Read More

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। জেলা প্রশাসনের অনুমতি এবং ক্লাবের জ্যেষ্ঠ সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠানটিকে সংস্কার করে শুটিংসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব দীর্ঘদিন ধরে জেলার অন্যতম ঐতিহ্যবাহী শুটিং ও ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এটি শুটিং প্রশিক্ষণ ও ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছে। তবে গত কয়েক বছর ধরে ক্লাবটির কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ক্লাব সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মো. রায়হান কবিরের অনুমতিক্রমে ক্লাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের কাজ শুরু করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে ধাপে…

Read More

নারায়ণগঞ্জ, ১৯ জুলাই: আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই পরিকল্পনার আওতায় নারায়ণগঞ্জেও একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, অতীতে দেশের খালি জায়গাগুলোতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও বর্তমান সরকার খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে…

Read More

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

Read More

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

Read More

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে হতাহতের আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে…

Read More