Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা
  • নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি
  • সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
  • শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
  • ডিসেম্বরে শেষ হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বরে চালুর লক্ষ্য এলিভেটেড অংশ
  • ফুটপাতের হকারদের পুনর্বাসনে রেললাইনের পাশে প্রস্তুতি, নির্মাণ হলো বাঁশের বেষ্টনী
  • সোনারগাঁয়ে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ৮ ঘণ্টা পর মিলল শুধু পোশাক ও ব্যক্তিগত সামগ্রী
  • ফতুল্লায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, ঘাতক ট্রাক জব্দ
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
নগর

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 28, 2026No Comments3 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন নবীগঞ্জ অলিপুরপাড় এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকার সেলিম মিয়ার টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা বন্ধ থাকায় সোমবার ছোট ভাই শাহিদকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান স্বাধীন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে ছোট ভাই চিৎকার শুরু করেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৮টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা মো. জাকির হোসেন জানান, স্বাধীন সাঁতার জানতেন। তবে গোসলের সময় হঠাৎ নদীর স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা

July 28, 2026

ফুটপাতের হকারদের পুনর্বাসনে রেললাইনের পাশে প্রস্তুতি, নির্মাণ হলো বাঁশের বেষ্টনী

July 27, 2026

নারায়ণগঞ্জে বন্দরে র‍্যাবের অভিযানে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

July 27, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.