Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা
  • নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি
  • সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
  • শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
  • ডিসেম্বরে শেষ হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বরে চালুর লক্ষ্য এলিভেটেড অংশ
  • ফুটপাতের হকারদের পুনর্বাসনে রেললাইনের পাশে প্রস্তুতি, নির্মাণ হলো বাঁশের বেষ্টনী
  • সোনারগাঁয়ে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ৮ ঘণ্টা পর মিলল শুধু পোশাক ও ব্যক্তিগত সামগ্রী
  • ফতুল্লায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, ঘাতক ট্রাক জব্দ
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»১২ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
নগরের বাইরে

১২ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 26, 2026No Comments3 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রাসেল আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি ও র‍্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর শেরেবাংলা নগর থানার পাইকপাড়া এলাকা থেকে রাসেল আহমেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকার মৃত সাফাউল্লার ছেলে।

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে রাসেল পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কুরবানপুর ও শান্তিনগরসহ আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছিলেন। শিল্পকারখানা, ড্রেজিং কার্যক্রম, আবাসন প্রকল্প, ইট-বালুর সরবরাহ, স্ক্র্যাপ (ভাঙারি) ব্যবসা ও নির্মাণকাজকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবর্ষণ, ভয়ভীতি প্রদর্শন, টেঁটাযুদ্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার মতো একাধিক ঘটনায়ও তার বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের পর রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলার কুরবানপুর এলাকায় তার বাড়ির পাশের একটি গোডাউন থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাবের তথ্যমতে, রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাসেল আহমেদকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার নির্মূলে নিয়মিত অভিযান চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা

July 28, 2026

নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি

July 28, 2026

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.