স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার সাতটি থানায় ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
আটকদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ ২০ জন, বন্দর ১১ জন, রূপগঞ্জ ৬জন, সোনারগাঁ ৮ জন ও আড়াইহাজার ৫ জনকে আটক করা হয়েছে।
নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ৭ টি থানায় অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মাদক-সংক্রান্ত মামলার আসামির সংখ্যাই বেশি। এরসঙ্গে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাশাপাশি অন্যান্য সাধারণ অপরাধের বিরুদ্ধেও পুলিশের নিয়মিত অভিযান চলবে। এটি আমাদের নিয়মিত প্রক্রিয়া।
