Author: নারায়ণগঞ্জ টাইমস

নারায়ণগঞ্জের ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা না দিয়ে বহু রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করে দেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, শুধুমাত্র কিডনি, ব্রেইন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে বাধ্য হয়ে রেফার করা হয়। এই দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পর বিষয়টির প্রকৃত চিত্র জানতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে একটি আধুনিক হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালুর পাশাপাশি তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করেন। হাসপাতালের তিনটি পৃথক স্থানে বসানো এই ডিজিটাল বোর্ডগুলোতে প্রতিদিনের হালনাগাদ তথ্য দেখা যাবে—কতজন রোগী ভর্তি আছেন,…

Read More

রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ স্থানীয় সন্ত্রাসী রাসেল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আহত ইসমাইল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সম্প্রতি যুবদল নেতা ইসমাইল এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দিলে রাসেল ফকির ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার…

Read More

ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরতলীর শিবু মার্কেট কুতুবাইল এলাকায় এই অগ্নিকাণ্ডে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোশাক রপ্তানির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার কিছু কাপড়ে আগুন লাগে এবং ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক বা মানুষ হতাহত হয়নি। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের সঠিক…

Read More

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) আয়োজিত লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ‘সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন’-এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেখক ও সাংস্কৃতিক কর্মী শংকর প্রকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ‘সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন’-এর সভাপতি কবি শাহেদ কায়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি কবি রহমান মুজিব। শাহেদ কায়েস তাঁর বক্তব্যে বলেন— ‘সুবর্ণগ্রাম গত প্রায় দুই দশক যাবত সোনারগাঁয়ে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি সংস্কৃতিই সমাজ পরিবর্তনের হাতিয়ার। সূচনাকাল থেকেই সংস্কৃতি, বিশেষ করে লোকসংস্কৃতি মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। লোককাহিনীগুলোর মাধ্যমেই মানুষেরা সমাজের মূল্যবোধ, বিশ্বাস…

Read More

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিদের্শনার পরও বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুজে পাননি সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন। গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো: মাঈন উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে (স্মরক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০৪৩.২৩.৯১২) তাকে বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিশেবে দায়িত্ব প্রদান করা হয়। স্মারকে উল্লেখ করা হয়, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন। বর্ণিত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০২.০০৩.২৪-১০০ তারিখ: ২৩/০৪/২০২৫ খ্রি. মোতাবেক “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো…

Read More

শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার সকালে শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল। স্কুলের বিবিধ সমস্যা বিষয়ে আলাপ আলোচনার পর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি রিভার্স অসমোসিস সিস্টেম হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারি প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। হস্তান্তর শেষে নিজে উপস্থিত থেকে টেকনিশিয়ান দ্বারা ইউনিটটি স্থাপন করান তিনি । এরপর স্কুলের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এবং সকলকে সাথে নিয়ে তা থেকে পানি পান করেন বাবুল। পরিষ্কার পানির ব্যবস্থা করায় শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানায়। আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল…

Read More

গ্রামবাংলার মাঠে-মাঠে একসময় জমজমাটভাবে অনুষ্ঠিত হতো কাবাডি বা হাডুডু খেলা। সময়ের পরিক্রমায় আধুনিক খেলাধুলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের এই জাতীয় খেলা। তবে দীর্ঘদিন পর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক চেঙ্গাকান্দী গ্রামের তরুণরা। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চেঙ্গাকান্দী বালুর মাঠে আয়োজিত হয় এক চমৎকার কাবাডি প্রতিযোগিতা। আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমান। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা যেন ফিরে এসেছে গ্রামবাংলার সেই সোনালি দিন। খেলার আয়োজক শরীফ বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও আজ প্রায় বিলুপ্তির পথে। তাই গ্রামের ঐতিহ্য ধরে রাখতে আমরা এই আয়োজন করেছি। এলাকাবাসীর সহায়তায় আজ তা সফলভাবে সম্পন্ন হয়েছে।…

Read More

নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টূর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বাদ আসর ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান এ টূর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে ক্লাবের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ, সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয় পরিচালনা পর্ষদ সদস্য সেলিমি রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহম্মেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও দিলারা মাসুদ ময়না এবং টেনিস উপ-কমিটি’র সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।

Read More

নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর তিন রাস্তা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি-সৌচাগারের পানি সহ ময়লার নোংরা পানি সারা বছর ধরে জমে থাকে। আর এতে ভোগান্তিতে পরতে হয় সড়কে চলাচল পথচারী ও এলাকাবাসীর। তাছাড়া এই ময়লাযুক্ত পানির কারনে মশার উপদ্রব সহ অনেকেই নানান রোগে আক্রান্ত হচ্ছে। শুক্রবার (১ আগষ্ট) সকালে সরজমিয়ে গিয়ে দেখা গেছে রাস্তায় জমে আছে ময়লা কাদাযুক্ত হাটু পানি। আর এই পানি দিয়ে চলছে অটোরিক্সা, প্রাইভেটকার, মোটরসাইকেল সহ ও কন্টিনারের মতো ভারী যানবাহন। এছাড়াও এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় স্কুল কলেজ থেকে শুরু করে হাজার হাজার খেটে খাওয়া গার্মেন্টস কর্মীদের। তাদের অজান্তেই…

Read More

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে প্রধান দুটি সড়ক—ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে চলার খবর পাওয়া গেছে। কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন।…

Read More