Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা
  • নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি
  • সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
  • শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
  • ডিসেম্বরে শেষ হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বরে চালুর লক্ষ্য এলিভেটেড অংশ
  • ফুটপাতের হকারদের পুনর্বাসনে রেললাইনের পাশে প্রস্তুতি, নির্মাণ হলো বাঁশের বেষ্টনী
  • সোনারগাঁয়ে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ৮ ঘণ্টা পর মিলল শুধু পোশাক ও ব্যক্তিগত সামগ্রী
  • ফতুল্লায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, ঘাতক ট্রাক জব্দ
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»সোনারগাঁও»সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা শুরু, ভক্তদের ঢল
সোনারগাঁও

সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা শুরু, ভক্তদের ঢল

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 23, 2026No Comments6 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী বটমেলা আবারও পরিণত হয়েছে হাজারো ভক্তের মিলনমেলায়। শতবর্ষের পুরোনো বটগাছকে কেন্দ্র করে আয়োজিত এ মেলায় সকাল থেকেই ভিড় করেন নারী-পুরুষ, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী নারীরা। সংসারের সুখ-শান্তি, স্বামী-সন্তানের মঙ্গল এবং পারিবারিক সমৃদ্ধি কামনায় তারা বটগাছের নিচে পূজা ও অর্চনা করেন।

স্থানীয়ভাবে এই প্রাচীন বটগাছটি ‘সিদ্ধেশ্বরী দেবী’ নামে পরিচিত। এলাকাবাসীর বিশ্বাস, বহু বছর ধরে এই বটতলায় পূজা দিলে মনোবাসনা পূরণ হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সেই বিশ্বাস থেকেই প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষে এখানে ঐতিহ্যবাহী বটমেলার আয়োজন করা হয়।

এবারও বৈশাখের দ্বিতীয় দিন থেকে উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জয়রামপুর গ্রামে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে পূজায় অংশ নেন। মেলার প্রধান আকর্ষণ ছিল বটগাছের নিচে পূজা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান।

পূজায় অংশ নিতে আসা নারীদের হাতে দেখা যায় কাঁচা আম, কলা, শসা, বাতাসা, বিভিন্ন মৌসুমি ফল এবং পূজার অন্যান্য উপকরণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা বটতলায় প্রসাদ নিবেদন করেন এবং দেবীর আশীর্বাদ কামনা করেন। পূজা শেষে অনেকেই পরিবারের সদস্যদের জন্য প্রসাদ নিয়ে বাড়ি ফেরেন।

পূজায় অংশ নেওয়া অনামিকা রাণী দাস বলেন, প্রতিবছরের মতো এবারও তিনি পরিবারের সুখ-শান্তি, স্বামী-সন্তানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে পূজা দিতে এসেছেন। তার বিশ্বাস, আন্তরিকভাবে প্রার্থনা করলে সিদ্ধেশ্বরী দেবীর আশীর্বাদে পরিবারের অমঙ্গল দূর হয় এবং জীবনে শান্তি ফিরে আসে।

আরেক ভক্ত গৃহবধূ রাণী শীল জানান, বছরের প্রতিটি দিন যেন সুখ-সমৃদ্ধিতে কাটে—এই প্রত্যাশা নিয়েই তিনি প্রতি বছর বটমেলায় আসেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে এই মেলায় আসার একটি ঐতিহ্য রয়েছে, যা এখনও ধরে রেখেছেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মেলাকে ঘিরে বসেছে নানা ধরনের অস্থায়ী দোকান। কাঠ ও মাটির তৈরি খেলনা, হাতি-ঘোড়া, পাখি, শিশুদের বিভিন্ন সামগ্রী, রঙিন বাঁশি, টেপা পুতুল, গৃহস্থালি পণ্য, মিষ্টি, মুড়ি-মুড়কি এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানে ছিল দর্শনার্থীদের ভিড়। ফলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মেলাটি পরিণত হয়েছে এক প্রাণবন্ত লোকজ উৎসবে।

মেলা আয়োজক কমিটির সভাপতি নিলেশ পাল বলেন, শতবর্ষের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এই মেলা এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐতিহ্য অক্ষুণ্ন থাকবে এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, সিদ্ধেশ্বরী বটমেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সোনারগাঁয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর এই মেলাকে ঘিরে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মিলন ঘটে, যা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও লোকজ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি

July 28, 2026

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

July 28, 2026

সোনারগাঁয়ে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ৮ ঘণ্টা পর মিলল শুধু পোশাক ও ব্যক্তিগত সামগ্রী

July 27, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.