Author: নারায়ণগঞ্জ টাইমস

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ই আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁও থানার নতুন ভবনের তৃতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি মো. আবদুল বারিক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সোনারগাঁও থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা নিতে কোনো টাকা লাগবে না। কেউ দালালি করতে এলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সেবাগ্রহীতাকে হয়রানি বা অনৈতিকভাবে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা…

Read More

ডেস্ক রিপোর্ট:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেন।ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও হামলার মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আসামিদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গ্রেপ্তার আসামিদের বিভিন্ন কারাগার থেকে এনে আদালতে হাজির করানো হয়।২০২৪ সালের ২৫ই আগস্ট ঢাকার পল্টনের একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছিল গোলাম দস্তগীর গাজী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা…

Read More

বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জের বন্দরের ওয়াদুদ খন্দকারের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর দায়ের হওয়া হত্যা মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং দৈনিক মানবজমিনের বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানায়, ২৪ই আগস্ট দিবাগত রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামান মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ওয়াদুদ খন্দকারের ভাই জাহিদ খন্দকারের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিল।মামলাটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি এই সাংবাদিককেও আসামি করা হয়েছিল।

Read More

রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১নারী ও ২জন পুরুষসহ মোট ৩জনকে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তারা দুজনেই রুপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গতকাল রাতে গোপন…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ই আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব সামনে এই গণঅনশনের আয়োজন করা হয়। গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফা ভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভাল হবেনা বলে হুশিয়ারি দেন বক্তারা। এদিকে দুপুরের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জে ওয়ানস্টপ সার্ভিস নাগরিক সেবা প্রদান উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার( ২৪ই আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দাউদপুর ইউনিয়নের ফাজিল মাদরাসা মাঠে ওয়ানস্টপ সার্ভিস নাগরিক সেবা প্রদান উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপগঞ্জ উপজেলার ইউএনও সাইফুল ইসলাম জয়।এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শরীফ আহমেদ টুটুল, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ সহ আরো অনেকে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, শিক্ষা সেবা সংক্রান্ত, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সমবায় সমিতি, পরিবার পরিকল্পনা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্তসহ নানা ধরনের সেবা নিতে সেবা গ্রহীতাদের উপজেলা প্রাঙ্গণে আসতে হয়। আর…

Read More

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মো. সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ই আগস্ট) গভীর রাতে নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সজীব একজন পরিবহন শ্রমিক ছিলেন। গত রাতে ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় সংলগ্ন এলাকায় জাহিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০-১২ জনের একটি গ্রুপ তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল পৌঁছে তাকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক নারায়ণগঞ্জ টাইমস২৪.কম…

Read More

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মার্কেটে হামলার ঘটনায় মূল আসামী হাবিব পুলিশের হাতে আটক। উল্লেখ্য যে,মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন রহমত ম্যানশন নীচতলায় “ম্যান ক্লাব’ নামক দোকানে কেনাকাটার জন্য গেলে হাবিবুর নামে এক ব্যক্তির হাত গজারিয়ার নতুনচর এলাকার বাসিন্দা সোনিয়া আক্তার (৩২) শরীরে লাগলে সাবধানে চলাচল করতে বলায় বাড়ি মজলিস এলাকার মোসলেম মিয়ার ছেলে হাবিবুর বাহিনীর, হাসিব (১৮), পিতা- হাবিবুর, সিয়াম (২০), পিতা- জোবেদ আলী, রাজী (২০), পিতা- জোবেদ আলী, রাকিব ওরফে বরিশাইল্যা রাকিব (২০), এসে তাদের কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় ম্যানস ক্লাব দোকানের সিসিটিভি তে পুরো বিষয়টি ধরা পরে। এই বিষয় নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে…

Read More

বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জ বন্দরের বিভিন্ন এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) শিবানী সরকার। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে বন্দর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সাম্প্রতিক বুলবুল হত্যাকাণ্ডসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।এই সভায় কিশোর অপরাধ নিয়েও আলোচনা করা হয়। কিশোররা যাতে অপরাধী চক্র বা কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর…

Read More

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ই আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। ​সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের নিয়মিত ও বিশেষ এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয়ে ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১ জনসহ মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ​এ বিষয়ে সোনারগাঁও থানার…

Read More