স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভার স্থান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ প্রস্তুতি ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
