রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১নারী ও ২জন পুরুষসহ মোট ৩জনকে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তারা দুজনেই রুপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুড়াপাড়া, চানপাড়া ও মাছিমপুর এলাকা থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version