সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারে জন্ম কাজী নাজমুল হাসান লিটুর তার পিতা কাজী নজরুল ইসলাম টিটু যার আছে এক বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস তার ছাএ রাজনীতি শুরু হয়েছিল ছাএদলের রাজনীতি দিয়ে পরে সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা থেকে আজ তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে আছেন এলাকায় তিনি সাহসী নেতা হিসেবে বেশ পরিচিত বিগত আওয়ামী সরকারের আমলে বহু মিথ্যা মামলার আসামী হয়ে কারাবরণও করেছিল বহুবার। ঐসময়ের আওয়ামী হাসনাত পরিবারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তিনি রাজনীতির মাঠে মাঠ দাবরিয়ে বেড়িয়ে ছিলেন, শুধু তাই নয় কাজী বাড়ির ঐতিহ্য তিনিই ধরে রেখেছেন এখন পর্যন্ত । তার পুএ নাজমুল হাসান লিটুর বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক বহু অভিযোগ তার সম্পর্কে আমাদের টিম যায় সরজমিনে তদন্তে, স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, কাজী লিটু পুর্বে জাতীয় পার্টির রাজনীতিতে প্রতক্ষ্য ভাবে জরিত ছিল। ঐ সময়ের সাংসদ জেল-জুলুমের ভয় ভীতি দেখিয়ে তাকে জাতীয় পার্টিতে যোগদানে বাধ্য করেন কারন পূর্বের সাংসদ ছিল নেতাকর্মী বিচ্ছিন্ন, নারায়ণগঞ্জের এক প্রভাবশালী পরিবারে ইশারায় তিনি এমপি হয়েযান। সোনারগাঁওয়ে তার কোন পরিচিতিই ছিলনা এ নিয়ে সোনারগাঁও বাসীর মধ্যে হাসা- হাসি ও মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়ে ছিল। সে ১০ বছর সোনারগাঁও শাসন করেছিল বিএনপির নেতা কর্মীদের ঘাড়ে পাড়া দিয়ে। শুধু কাজী লিটু নয় সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি সহ বহু বিএনপির নেতা কর্মীদের মামলা- হামলার ভয় ভীতি দেখিয়ে তার দলে যোগদান করাতে বাধ্য করেছিল। কাজী লিটু বাধ্য হয়ে জাতীয় পার্টিতে যোগ দান করলেও সে দীর্ঘদিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এলাকার বেশকিছু উন্নয়ন কাজের ভুমিকার কথা এলাকা বাসী তুলে ধরেন যা কাজী লিটু তৎকালীন সাংসদের কাছে দাবী জানিয়ে এই কাজ গুলি বাস্তবায়ন করেন:

  • কাইকারটেক নবাব উচ্চ বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন।
  • কাইকারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বহুতল ভবন নির্মাণাধীন।
  • কাবিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন।
  • রহমতপুর আশ্রদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুতল ভবন।
  • কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুতল ভবন নির্মাণাধীন।
  • সোনাখালী বাস স্ট্যান্ড হইতে কানাইনগর পর্যন্ত রাস্তা পাকাকরণ।
  • আলাপদী সিএনজি স্ট্যান্ড হইতে সোনাখালি বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা পুণঃনির্মাণ প্রশস্তকরণ।
  • নাল আলাপদী তাওলাদের দোকান হইতে কাফুরদী দিয়ে রাজার বাড়ি ভায়া আলাউদ্দিন ভায়া উলুকান্দা মসজিদ হয়ে দারোগোল্লা পর্যন্ত পর্যন্ত পাকাকরণ ও পুনঃনির্মাণ।
    শুধু তাই নয় উল্লেখিত উন্নয়ন সহ মাদকের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান সবসময়ই ছিল সর্বাগ্রে।

বিভিন্ন অভিযোগের বিষয় জানতে কাজী নাজমুল ইসলাম লিটুর মোঠো ফোনে ফোন দিলে তিনি বলেন রাজনেতৈক প্রতিহিংসার স্বীকার আমি আমার সম্পর্কে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা বেগম জিয়া হচ্ছ মাতৃতুল্য তাকে নিয়ে আমি এসব কথা বলতে পারিনা। ঐ সময় স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা আমাকে মামলা- হামলার ভয় দেখিয়ে জোর করে জাতীয় পার্টিতে যোগদান করিয়েছিলেন কিন্তু আমি তখনো জাতীয়তাবাদী আদর্শকে কে বুকে ধারন করেছি কারন আমারা কাজী পরিবারের কেউ অন্য কোন দল করিনা আমরা শহীদ জিয়া ও বিএনপির আদর্শে বিশ্বাসী আমার বাবা উপজেলা বিএনপির সহ-সভাপতি । তৎকালীন সাংসদের মাধ্যমে যত টুকু পেরেছি এলাকাবাসীর জন্য ততটুকু উন্নয়ন করেছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগনের আমানতের কোন দিন খেয়ানত করিনি। হিংসা আর প্রতিহিংসা আমাদের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত৷ কেউ কাউকে সহ্যই করতে পারে না। তার পরও জাতীয়বাদী আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version