সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা রহমত ম্যানশন এর নীচতলায় “ম্যান ক্লাব’ নামক দোকানে কেনাকাটার জন্য এক নারী গেলে হাবিবুর নামে এক ব্যক্তির হাত ঐ নারীর শরীরে লাগে। ঐ নারীর নাম সোনিয়া আক্তার (৩২) গায়ে হাত লাগার কারনে ঐ নারী সাবধানে চলাচল করতে বলায় বাড়ি মজলিস এলাকার মোসলেম মিয়ার ছেলে হাবিবুর তার বাহিনীর হাসিব (১৮), পিতা- হাবিবুর, সিয়াম (২০), পিতা- জোবেদ আলী, রাজু (২০), পিতা- জোবেদ আলী, রাকিব ওরফে বরিশাইল্যা রাকিব (২০), এসে তাদের কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে এবং মার্কটের সিসি টিভি ফুটেজেও তার প্রমান মিলেছে।

এই ঘটনায় সোনিয়া আক্তারের ভাই আহত শফি উদ্দিন নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Share.
Leave A Reply

Exit mobile version