Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»সোনারগাঁও»খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম ইতিহাসে অম্লান থাকবে: আজহারুল ইসলাম মান্নান
সোনারগাঁও

খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম ইতিহাসে অম্লান থাকবে: আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসAugust 15, 2026No Comments1 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ দেশের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (১৫ আগস্ট) সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে খালেদা জিয়া দৃঢ় অবস্থান নিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার ও রাজনৈতিক আদর্শের প্রশ্নে আপস করেননি বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতির কল্যাণে খালেদা জিয়ার যে ত্যাগ ও অবদান রয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থকরাও অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

September 10, 2026

ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী

September 8, 2026

সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.