সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের বটতলা গ্রামীণ বাজার থেকে মাছ কিনেছেন সাথে সাধারন মানুষের মতো আখ খাচ্ছেন এ যেন এক বাংলার আগেকার চিরাচরিত রুপ ফিরে পেল যা দেখে জনগন আনন্দিত। তারা বলেন সোনারগাঁওয়ে কোন সাংসদ নিজে এসে কখনো বাজার করেনি বা জনগনের সাথে এই ভাবে মিশেনি।
একজন জনবান্দব ও মাটি- মানুষের এমপি হিসেবে আবারও প্রমানিত হলেন জননেতা আজারুল ইসলাম মান্নান।
আমাদের নারায়ণগঞ্জ টাইমস২৪.কমের প্রশ্নের জবাবে মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের সাথে দূরত্ব কমাতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি দেখতেই গ্রামীণ বা স্থানীয় বাজারে হঠাৎ আমার আগমন। তাছাড়া স্থানীয় বাজারে পণ্যের দাম ও সরবরাহ ঠিক আছে কি না, তা নিজের চোখে দেখাই আমার উদ্দেশ্য ছিল এক জন সাংসদ হিসেবে।
