সোনারগাঁও প্রতিনিধি::
সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে । তার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেখানকার প্রায় পাঁচ শতাধিকের উপরে অবৈধ স্থাপনা গুঁরিয়ো দেওয়া হয়।
স্থানীয় বিএনপি নেতা ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় নির্দিষ্ট কয়েকটি পরিবহন ও যত্রতত্র গাড়ি রাখার কারণে তীব্র যানজটের সৃস্টি হয় এবং মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে অনিয়ম ও বিশৃঙ্খলা তৈরি হয়।
যানজট নিরসনে ব্যস্ততম এই এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায়ই নিজেই ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করেছেন।
এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের কারণে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়, যা নিরসনে কার্যকর পদক্ষেপের ওপর তিনি জোর দিয়েছেন।
