সোনারগাঁও প্রতিনিধি:
সুদীর্ঘ ২৬ বছরের পুরোনো বন্ধুত্বের টানে এবং কৈশোরের সোনালী স্মৃতি রোমন্থন করতে জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি বিদ্যায়তন এর ২০০০ ব্যাচের পুনর্মিলনী উৎসব।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁও রয়েল রিসোর্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো রিসোর্টের পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রবাস থেকে আসা ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কোলাকুলি, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
মধ্যাহ্নভোজের পর বিকেলে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ২০০০ ব্যাচের আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় গান পরিবেশন করা হয়। সবশেষে এক আকর্ষণীয় র্যাফেল ড্র এবং বন্ধুদের মাঝে স্মৃতিচিহ্ন বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
