নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১২০ কোটি টাকা ব্যায়ে ১১ তলা বিশিষ্ট শহীদ জিয়া হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুননির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,,আমি মনে করি, এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশসহ সারা পৃথিবীতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবে।
ভবনটির দোতলা থাকবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্রসহ সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন সুবিধা থাকবে। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।
