সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র মো. সাদেকুর রহমান (সাদেক) আর নেই। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি স্থানীয় রাজনীতি, জনপ্রতিনিধিত্ব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার আগে তিনি আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ এবং ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে তিনি টানা দুইবার মেয়র নির্বাচিত হন। ২০২২ সালে পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তিনি ব্যবসায়ী সংগঠন ‘বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি’র সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তার মৃত্যুর খবরে সোনারগাঁয়ের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
