স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসনাতের ২০ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিনে (১৪ অক্টোবর) মোগড়াপাড়ার এই কৃতি সন্তান ও বর্ষীয়ান নেতা না ফেরার দেশে পাড়ি জমান।
সোনারগাঁয়ের তৃণমূল রাজনীতিতে মরহুম আবুল হাসনাত ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র ও সংকটের কাণ্ডারি। তৎকালীন কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে অনন্য ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি হয়ে উঠেছিলেন এলাকার সর্বস্তরের মানুষের প্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক। তার ছেলে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতও সোনারগাঁয়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
নেতাকর্মীরা জানান, আবুল হাসনাত কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও নীতি-আদর্শের প্রতীক। তার চলে যাওয়া সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও বাসীর কাছে দোয়া ও মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।
