Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা
  • নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি
  • সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
  • শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
  • ডিসেম্বরে শেষ হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বরে চালুর লক্ষ্য এলিভেটেড অংশ
  • ফুটপাতের হকারদের পুনর্বাসনে রেললাইনের পাশে প্রস্তুতি, নির্মাণ হলো বাঁশের বেষ্টনী
  • সোনারগাঁয়ে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ৮ ঘণ্টা পর মিলল শুধু পোশাক ও ব্যক্তিগত সামগ্রী
  • ফতুল্লায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, ঘাতক ট্রাক জব্দ
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ২০টির মধ্যে ১৮টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ
নগরের বাইরে

সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ২০টির মধ্যে ১৮টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 26, 2026No Comments3 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র গ্যাস সংকটের কারণে একের পর এক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ২০টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে ১৮টিতেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চালু থাকা দুটি স্টেশনেও শত শত যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। গ্যাসের আশায় ভোর থেকেই চালকেরা স্টেশনগুলোতে ভিড় জমালেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেককে খালি ট্যাংক নিয়েই ফিরে যেতে হয়েছে। এতে পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চালকদের দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্যাস গ্রিডে চাপ কমে যাওয়ায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কোথাও সীমিত পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে, আবার অধিকাংশ স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

টিপরদী এলাকার মধুমতি ফিলিং স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, গ্যাসের সরবরাহ অনেক কমে গেছে। যেসব স্টেশন চালু রয়েছে, সেখানেও গ্যাসের চাপ অত্যন্ত কম। ফলে দ্রুত কোনো গাড়িতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিদিনের আয়ও কমে যাচ্ছে।

পিরোজপুর এলাকার একটি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা প্রাইভেটকার চালক নূর হোসেন বলেন, “লাইনে দাঁড়িয়েই দেখি বিশাল সিরিয়াল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। শেষ পর্যন্ত খালি ট্যাংক নিয়েই ফিরে যেতে হচ্ছে। অথচ আগে বড় কোনো সমস্যা ছাড়াই নিয়মিত গ্যাস পাওয়া যেত।”

টিপরদী এলাকার আরেক চালক আবদুর রহমান বলেন, “সাধারণ সময়ে আমার গাড়িতে প্রায় ১ হাজার ১০০ টাকার গ্যাস লাগে। কিন্তু সংকটের কারণে মাত্র ৩০০ টাকার গ্যাস দেওয়া হয়েছে। এতে স্বাভাবিকভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না।”

সিএনজিচালক মোবারক জানান, আড়াই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যে পরিমাণ গ্যাস পাওয়া যায়, তা দিয়ে অর্ধেক দিনও গাড়ি চালানো যায় না। ফলে অনেক চালক বাধ্য হয়ে গাড়ি গ্যারেজে রেখে দিচ্ছেন।

নাটনা এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মী রাজুল হাসান বলেন, “কম্প্রেসার চালু থাকলেও গ্যাসের চাপ উঠছে না। লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।”

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিৎ কুমার সাহা বলেন, মেঘনাঘাটের একটি এলএনজি সরবরাহ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

গ্যাস সংকটের কারণে শুধু সিএনজিচালক নয়, যাত্রী ও পরিবহন খাতও বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা

July 28, 2026

নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি

July 28, 2026

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.