Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • আড়াইহাজারে চলতা গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্তে পুলিশ
  • আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, নির্দোষ হয়েও আজ আদালতে দাঁড়াতে হচ্ছে: আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র আইভী
  • গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
  • সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দুই যুবক গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
  • সিদ্ধিরগঞ্জে লাউ কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী আহতের অভিযোগ
  • ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা
  • নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি
  • সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»সিদ্ধিরগঞ্জে লাউ কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী আহতের অভিযোগ
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে লাউ কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী আহতের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 29, 2026No Comments5 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় বাজারে সবজি কেনাকে কেন্দ্র করে এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরিয়ম বেগম নামে এক নারী স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে লাউ ও হজপাতা কিনতে গেলে মূল্য নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মরিয়ম বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি প্রতিবাদ করলে কাঠের টুকরো দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার ও মারামারির অভিযোগ উঠেছিল।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

July 29, 2026

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দুই যুবক গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

July 29, 2026

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা

July 28, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.