Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»সবুজ নারায়ণগঞ্জ গড়তে জিয়া হলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
নগর

সবুজ নারায়ণগঞ্জ গড়তে জিয়া হলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 29, 2026No Comments5 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ টাইমস ২৪ ডটকম

‘সবুজায়নের লক্ষ্যে’ নারায়ণগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, বৃক্ষমেলা শুধু গাছ কেনাবেচার আয়োজন নয়, বরং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ও গাছের প্রতি ভালোবাসা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়ে মেলায় এসে বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে জানার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে দেশজুড়ে সবুজের বিস্তার ঘটানো সম্ভব। তিনি জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সামাজিক সংগঠনকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে। যেখানে সুযোগ পাওয়া যাবে, সেখানেই গাছ লাগানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জে কার্বন নিঃসরণ ও তাপমাত্রার প্রভাব তুলনামূলক বেশি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে সহযোগিতারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম, বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহকারী বন সংরক্ষক জাহাঙ্গীর ফেরদৌসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ বৃক্ষমেলায় ২৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলাটি আগামী সাত দিন প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026

না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।

September 6, 2026

না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.